জামায়াত আমীরের হৃদযন্ত্রে ৩ ব্লক, প্রয়োজন বাইপাস সার্জারি

প্রকাশ :
সংশোধিত :

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের হৃদযন্ত্রে তিনটি ব্লক ধরা পড়েছে। চিকিৎসকদের মতে, তার বাইপাস সার্জারির প্রয়োজন হতে পারে। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত বৃহস্পতিবার (৩১ জুলাই) নেওয়া হবে।
বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন জামায়াত আমীরের ব্যক্তিগত সচিব নজরুল ইসলাম। তিনি জানান, এনজিওগ্রাম করার পর হার্টে তিনটি ব্লক শনাক্ত হয় এবং চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বর্তমানে তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন।
উল্লেখ্য, গত ১৯ জুলাই ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে দলীয় সমাবেশে বক্তৃতাকালে অসুস্থ হয়ে পড়েন ডা. শফিকুর রহমান। সে সময় তিনি দুবার পড়ে যান এবং পরে বসে থেকেই বক্তৃতা শেষ করেন। এরপর হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা শেষে বাড়ি ফিরেছিলেন তিনি।


For all latest news, follow The Financial Express Google News channel.